Principal

মোঃ নুরুজ্জামান মোল্লা

অধ্যক্ষ, কাদিরদী কলেজ

যোগাযোগের তথ্য:

01716880033

kadirdicollege93@gmail.com

অধ্যক্ষের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

কাদিরদী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা। শিক্ষা কেবল পুথিগত জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানুষের অন্তরনিহিত গুণাবলীর বিকাশ ঘটিয়ে তাকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রক্রিয়া।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি ফরিদপুর অঞ্চলের শিক্ষা বিস্তারে এক গৌরবোজ্জ্বল ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং একইসাথে দেশপ্রেম ও নৈতিক চেতনায় উজ্জীবিত করা। এই আধুনিক ওয়েবসাইটটি আমাদের সেই প্রযুক্তিবান্ধব ডিজিটাল অগ্রযাত্রার এক অনন্য নিদর্শন।

আমি বিশ্বাস করি, এই ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীগণ কলেজের যাবতীয় তথ্য, নোটিশ এবং ফলাফল অতি দ্রুততার সাথে সংগ্রহ করতে পারবেন। আমরা নিয়মিত পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে নিরলস কাজ করে যাচ্ছি।

আমি কাদিরদী কলেজের উত্তরোত্তর সাফল্য এবং প্রতিটি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,

মোঃ নুরুজ্জামান মোল্লা

অধ্যক্ষ

কাদিরদী কলেজ, বোয়ালমারী, ফরিদপুর।